চট্টগ্রামে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রথম অধিবেশন। চট্টগ্রামের প্রেক্ষাপটে উদ্ভাবনের গুরুত্ব, এখনও প্রযুক্তিগত কারণে যে সকল বাধা-বিপত্তি আছে তা নিয়ে আলোকপাত ও অবস্থা থেকে উত্তরণের জন্য করণীয়, রূপান্তরকরণের ক্ষেত্র চিহ্নিতকরণ নিয়ে অনুষ্ঠিত হয় এই অধিবেশন।
অধিবেশন শেষে ১০ মার্চ উদ্বোধন করা হয় চট্টগ্রাম ইনোভেশন হাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারএ বি এম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ (বিআইসি) প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম
অধিবেশনে কী নোট পরিবেশন করেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ এবং প্যানেল আলোচনার সঞ্চালক হিসেবে ছিলেন আশরাফ বিন তাজ, সহ-প্রতিষ্ঠাতা ও এমডি, আন্তর্জাতিক বিতরণ সংস্থা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও জিশান কিংসুক হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, সিন্দাবাদ ডটকম।